মূল অংশে যান
পাইকারি বিক্রি করুন

সাধারণ প্রশ্ন

দোকানদাররা আমাদের সবচেয়ে বেশি যা জিজ্ঞেস করেন, তার ছোট উত্তর। আপনার প্রশ্ন এখানে না থাকলে আমাদের জানান।

কেনাকাটা

তাঁতঘরে কারা কিনতে পারেন?

বাংলাদেশের দোকানদার ও অনলাইন রিসেলাররা। যে কেউ পণ্য দেখতে পারেন, তবে চেকআউটের জন্য যাচাই করা ক্রেতা অ্যাকাউন্ট লাগবে।

কীভাবে যাচাই হব?

অ্যাকাউন্ট থেকে ট্রেড লাইসেন্স, অথবা এনআইডি ও দোকানের একটি ছবি আপলোড করুন। বেশিরভাগ অ্যাকাউন্ট ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন পায়। আপনার কাগজপত্র বিক্রেতারা কখনো দেখতে পান না।

এমওকিউ কী?

এমওকিউ মানে এক ডিজাইনের সর্বনিম্ন অর্ডার, যেমন ১০ পিস। প্রতিটি পণ্যের নিজস্ব এমওকিউ থাকে, যা পণ্যের পাতায় দেখানো আছে।

রঙ মিলিয়ে নেওয়া যাবে?

হ্যাঁ। একই ডিজাইনের বিভিন্ন রঙ একসঙ্গে এমওকিউ আর দামের ধাপে গোনা হয়।

ধাপে ধাপে দাম কীভাবে কাজ করে?

এক ডিজাইনের পরিমাণ যত বাড়ে, প্রতি পিসের দাম তত কমে। যেমন কোনো পণ্যে ১০ পিস থেকে এক দাম, ৩০ পিস থেকে কম দাম, আর ৬০ পিস থেকে আরও কম।

অনেক বেশি পরিমাণ লাগবে। আরও ভালো দাম পাব?

পণ্যের পাতা থেকে কোটেশনের অনুরোধ পাঠান। অ্যাডমিন দেখার পর বিক্রেতা উত্তর দেন। খবর রাখুন আমার কোটেশন পাতায়।

পেমেন্ট

টাকা কীভাবে দেব?

বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারে ২৫% অগ্রিম পাঠিয়ে ট্রানজেকশন আইডি দিন। বাকি টাকা লট তোলার সময় পরিবহন কাউন্টারে দেবেন।

অগ্রিম দিতে কত সময় পাব?

২৪ ঘণ্টার মধ্যে দিন। অগ্রিম যাচাই না হলে ৪৮ ঘণ্টা পর অর্ডার আপনাআপনি বাতিল হয়।

ক্যাশ অন ডেলিভারি আছে?

হ্যাঁ, ৳৫০,০০০ পর্যন্ত অর্ডারে।

ডেলিভারি

আমার অর্ডার কয়েকটি লটে এল কেন?

প্রত্যেক বিক্রেতা আপনার অর্ডারের নিজের অংশ আলাদা করে প্যাক করে পাঠান, তাই প্রতিটি অংশের আলাদা লট নম্বর থাকে। সব লটের খবর পাবেন আমার লট পাতায়।

কন্ডিশন ডেলিভারি কী?

বিক্রেতা এসএ পরিবহন, সুন্দরবন কুরিয়ার বা জননী এক্সপ্রেসের মতো কাউন্টারে লট বুকিং দেন, আর আপনি মাল তোলার সময় সেখানে বাকি টাকা দেন। বিস্তারিত পড়ুন কন্ডিশন ডেলিভারি পাতায়।

সমস্যা ও নিরাপত্তা

লট ক্ষতিগ্রস্ত বা কম এসেছে। কী করব?

লট তোলার ৩ দিনের মধ্যে আমার লট পাতা থেকে ছবি, আনবক্সিং ভিডিও, লট নম্বর আর কাউন্টারের রসিদসহ দাবি জানান। দেখুন ক্ষতি ও দাবি।

চ্যাটে ফোন নম্বর লুকানো থাকে কেন?

দুই পক্ষকে নিরাপদ রাখতে। তাঁতঘরের বাইরে করা লেনদেন সুরক্ষিত নয়, তাই যোগাযোগের তথ্য আর বাইরে টাকা দেওয়ার অনুরোধ ঢেকে দেওয়া হয়।

পিসে পিসে রঙ একটু আলাদা। এটা কি ত্রুটি?

না। রঙের সামান্য তারতম্য আর ছোট গিঁট হাতে বোনা কাপড়ে স্বাভাবিক, এগুলো ত্রুটি হিসেবে ধরা হয় না।

সর্বশেষ হালনাগাদ ৮ নভে, ২০২৬